দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে অপহরণের পর হত্যার ঘটনায় তার মা জিন্নাতুন (১৯), মায়ের কথিত প্রেমিক রিপন টুডু (৩৫) ও সুজন টুডুকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিপন টুডুর দেওয়া তথ্য ও দেখিয়ে দেওয়া স্থান অনুযায়ী রাতভর অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে শিশু রুহির দেহাবশেষ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের কাছে শিশু রুহির অপহরণ, হত্যা, আসামিদের গ্রেপ্তার ও দেহাবশেষ উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই